গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরিয়ান অন্য শিশুদের সাথে বাড়ির পাশে বিলপাড়ে বল নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে বলটি বিলের পানিতে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
পাগলা থানা
পাগলা থানা |নয়া দিগন্ত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে আরিয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।

আরিয়ান ওই গ্রামের আল আমিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আরিয়ান অন্য শিশুদের সাথে বাড়ির পাশে বিলপাড়ে বল নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে বলটি বিলের পানিতে পড়ে যায়। পরে বল আনতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে দৌঁড়ে এসে দ্রুত পানি থেকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।