প্রতি বছরের ন্যায় রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় এ কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: তারিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দফতর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন, ক্রীড়া সম্পাদক বাবু মোল্লা প্রমুখ।



