জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা নিরাপদে থাকবে : আব্দুল আলীম

জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা তাদের ইজ্জত ও সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে। যেমন শিশু তার মায়ের কোলে নিরাপদ।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভা
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা তাদের ইজ্জত ও সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে। যেমন শিশু তার মায়ের কোলে নিরাপদ।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জের ১ নম্বর তেলিগাতি ইউনিয়ন পরিষদ মাঠে এবং সন্ধ্যা ৭টায় বনগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘লুটতরাজ, চাঁদাবাজ, জমি দখল, ঘের লুট, হিন্দুদের সম্পদ লুণ্ঠনকারীদের কঠোর হস্তে দমন করা হবে। লুটেদের হাতে জনগণ নেতৃত্ব দেখতে চায় না। তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এ জনপদে আগামীর নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণ মুখী রাষ্ট্র গঠনের।’

১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবাই মিলে মোরেলগঞ্জ-শরণখোলা তথা বাংলাদেশকে নিরাপদ জনপদে গড়ে তুলব। আমাদের দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করে হিন্দু-মুসলিম সবার জানমাল ও ইজ্জতের হেফাজত করে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে।’

ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, হাফেজ সুলতান, পৌর জামায়াত নেতা মাস্টার রেজাউল করিম মাস্টার, দিলিপ কুমার, অ্যাডভোকেট মহিবুল্লাহ তালুকদার, ছাত্রনেতা ইমরান হোসেন, ছাত্রশিবিরের নেতা নাজমুস সাকিবসহ বিভিন্ন নেতারা।