টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা এগারটায় বাইপাস এলাকায় মৃধা কনভেনশন হলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ ও এসএম মহসীনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলাম ফরিদ, ওলামা দল নেতা রবিউল হাসান সিদ্দিকী প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইব্রাহিম খলিল জিহাদী।



