চট্টগ্রাম মহানগরীর ষোলশহরের দুই নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মার্কেটের নিচ তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ বাকলিয়াসহ তিনটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।
তিনি আরো বলে, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। তবে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্ত করে পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ইউএনবি



