নলছিটিতে সাড়ে ৪২ মণ জাটকা জব্দ

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় জাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
নলছিটিতে সাড়ে ৪২ মণ জাটকা জব্দ করে কোস্ট গার্ড
নলছিটিতে সাড়ে ৪২ মণ জাটকা জব্দ করে কোস্ট গার্ড |ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে সাড়ে ৪২ মণ (এক হাজার সাত শ’ কেজি) জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রেজভী আহমেদ সবুজ।

জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি গাড়িতে অবৈধভাবে জাটকা মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে সাড়ে ৪২ মণ জাটকা মাছ উদ্ধার করে। অভিযানে গাড়ির চালকসহ তিনজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ জাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় জাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।