ডিমলা সীমান্তে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ বিজিবির

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা চলছিল। আটককৃত মালামালসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Location :

Nilphamari
বিজিবির জব্দকৃত চোরাইমাল
বিজিবির জব্দকৃত চোরাইমাল |নয়া দিগন্ত

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগাটারী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনী ও রেজার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) একটি টহল দল এসব মালামাল জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির প্রেস রিলিজে জানানো হয়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৫১ বিজিবির অধীনস্থ ডাংগাটারী বিওপির হাবিলদার উত্তম কুমারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত অতিক্রম করে আনা পণ্যের চালানটি দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ‘অলিভ অয়েল’ ও ‘বিগ মেটাল ওয়ান টাইম রেজার’ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা চলছিল। আটককৃত মালামালসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবি জানায়, এই চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে গোয়েন্দা সংস্থা।