আবাসিক নন মিটার গ্রাহকদের জরিপ কার্যক্রমে বুয়েট টিমকে সহযোগিতার অনুরোধ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ বিভাগের বার্তার মাধ্যমে বিজিডিসিএল কর্তৃপক্ষ জানান, আবাসিক নন-মিটার গ্রাহকদের মাসিক গ্যাস ভোগ নির্ধারণের লক্ষে বাখরাবাদ গ্যাস কোম্পানির আওতাধীন ৬ জেলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক সমীক্ষা/জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জরিপ কার্যক্রমে বুয়েট টিমকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের আবাসিক নন মিটার গ্রাহকদের অনুরোধ জানানো হয়।



