বোদায় টোল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ভবিষ্যতে টোল বাড়ানো হতে পারে— এমন আশঙ্কা থেকে ব্যবসায়ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বর্তমান টোল বহাল রাখার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Location :

Boda
বোদা উপজেলার নগরকুমারী হাট-বাজারে গরু-ছাগলের টোল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
বোদা উপজেলার নগরকুমারী হাট-বাজারে গরু-ছাগলের টোল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী হাট-বাজারে গরু-ছাগলের টোল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নগরকুমারী গরুর হাটে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, গত ১২ জানুয়ারি বোদা পৌর প্রশাসক স্বাক্ষরিত একটি নির্দেশিকা অনুযায়ী বর্তমানে হাটে নির্ধারিত হারে টোল আদায় করা হচ্ছে। কিন্তু সম্প্রতি বোদা পৌরসভা হঠাৎ করেই টোল বৃদ্ধির আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রস্তাব পাঠায়। যদিও এখনো নতুন করে টোল বৃদ্ধি কার্যকর করা হয়নি, শুধু প্রস্তাবনা পর্যায়েই রয়েছে বিষয়টি। তা সত্ত্বেও ভবিষ্যতে টোল বাড়ানো হতে পারে— এমন আশঙ্কা থেকে ব্যবসায়ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বর্তমান টোল বহাল রাখার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আজিজুল ইসলাম, আব্দুর রহমান, মমিনুল ইসলামসহ অনেকে।

তারা বলেন, এখনো টোল রেট বাড়েনি, কিন্তু বাড়ানোর প্রস্তাব দেয়াই উদ্বেগের বিষয়। বর্তমান টোল রেটেই আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। হুট করে রেট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা একেবারেই অযৌক্তিক।