বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে হাতিয়ার ফেরি চলাচল

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেয়া হয়েছে। এতে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

Location :

Hatia
বৈরী আবহাওয়ায় বন্ধ হাতিয়ার ফেরি চলাচল
বৈরী আবহাওয়ায় বন্ধ হাতিয়ার ফেরি চলাচল |নয়া দিগন্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার (৫ জুলাই) সকাল থেকে নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

এতে করে হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য যাত্রীদের নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু নদী উত্তাল থাকায় এই ঘাট থেকে সি-ট্রাক, ফেরি, যাত্রীবাহী ট্রলার কিছুই ছেড়ে যায়নি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেয়া হয়েছে। এতে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এই বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব যানবাহন বন্ধ থাকবে।