কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমীর হামজার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহিফল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আছর কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি কোরআন হাদিসের আলোকে সাংবাদিকতা বিষয়ে গুরত্বারোপ করে সাংবাদিকদের করণীয় বিষয় আলোকপাত করে বলেন, কুষ্টিয়ার নানাবিধ সমস্যা এবং সংকট নিরসনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বিান জানান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার প্রমুখ।
মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে শহর জামায়াতের উদ্যোগে শনিবার বাদ জোহর কুষ্টিয়া শিল্পকলা এর আগে কুষ্টিয়ায় যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ,ছ,ম তরিকুল ইসলাম।
শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, জামায়াতের মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার প্রমুখ।
এদিকে জেলা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



