আসন্ন পবিত্র হজকে সামনে রেখে মুন্সীগঞ্জে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাহাবুদ্দীন। এ ছাড়া স্থানীয় আলেম-ওলামা, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক হজযাত্রী অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হজের আনুষ্ঠানিকতা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি, যাতায়াত ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, হজ পালনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং সৌদি আরবের আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা এ আয়োজনকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।



