নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
মৃত জাহিদুল ইসলাম ওরফে জিহাদ
মৃত জাহিদুল ইসলাম ওরফে জিহাদ |নয়া দিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জিহাদ ওই গ্রামের মো: জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, দুপুরের খাবার খেয়ে বসত ঘরের সামনে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। স্বজনরা শিশুটিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।