পলাশে কেক কিনে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)

Location :

Palash
গ্রেফতারকৃত ব্যক্তি
গ্রেফতারকৃত ব্যক্তি |নয়া দিগন্ত

নরসিংদীর পলাশে কেক কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাদির মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাদির মিয়া কুমারটেক গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কাদির মিয়া।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। পরে কাদির মিয়া শিশুটিকে কেক কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে আসলে তার মা সন্দেহবশতী হয়ে জিজ্ঞেস করে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।