চন্দনাইশে সেতু নির্মাণ

চাঁদা না দেয়ায় হামলায় প্রজেক্ট ম্যানেজার আহত

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা সাতবাড়িয়া হাজিরপাড়া মাদরাসার পাশে সেতু নির্মাণ কাজ চলাকালীন এ হামলা চালায় সন্ত্রাসীরা।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
হামলায় আহত মো: আবু বক্কর
হামলায় আহত মো: আবু বক্কর |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৫ লম্বা একটি গার্ডার সেতু নির্মাণ কাজে বাধা দেয়া এবং চাঁদা না পেয়ে মো: আবু বক্কর (৫২) নামে ঠিকাদারের প্রজেক্ট ম্যানেজারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা সাতবাড়িয়া হাজিরপাড়া মাদরাসার পাশে সেতু নির্মাণ কাজ চলাকালীন এ হামলা চালায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে সেতু নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স নিপা এন্টারপ্রাইজের আহত প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর চন্দনাইশ থানায় মো: ইব্রাহিম ও মো: আবসারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সেতু নির্মাণ কাজ চলাকালীন সময় সময় স্থানীয় কয়েকজন প্রায় সময় কাজে বাধা দিয়ে আসছে। ঘটনার দিন তারা প্রজেক্ট ম্যানেজারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। কিন্তু ওই ম্যানেজার টাকা দিতে অপারগতা জানালে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় ম্যানেজারের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয় লোকজন আহত ম্যানেজারকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: ইলিয়াস খান নয়া দিগন্তকে বলেন, ‘এ ব্যাপারে আহত ম্যানেজার থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।’