কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
জব্দকৃত গাঁজা
জব্দকৃত গাঁজা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সাড়ে ৯৩ কেজি গাঁজাসহ মো: নুর ইসলাম (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রংপুর র‌্যাব-১৩।

আটক নুর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রাবাইতাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রাবাইতাড়ী গ্রামে অভিযান চালায়।

এ সময় মাদককারবারি নুরের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

রংপুর র‌্যাব-১৩ -এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।