নাটোরের সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রয়ের অভিযোগে তাছের উদ্দিন (৭২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়।
তাছের খেজুরতলা গ্রামের মরহুম জয়নালের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার খেজুরতলা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে পুকুর খনন করে সেই মাটি পাশের ইট ভাটায় গোপনে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই জমির মালিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। চলনবিলে কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’



