মিরসরাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন মাঈন। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দ মহাজন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া প্রায় ১০০ ফুট রাস্তা সিসি ঢালাই করে তিনি সংস্কার করছেন।
জনগুরুত্বপূর্ণ ওই রাস্তার ১০০ ফুট অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
রাস্তা সংস্কার কাজে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবদল নেতা তারেকুল হাসান, ৬ নম্বর ওয়ার্ড যুবনেতা মো: নবী, মো: নুরউদ্দীন, মো: ইমন প্রমুখ।
যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন বলেন, "দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন অংশে খুব খারাপ অবস্থা। এলাকার মানুষের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। তাই নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সড়ক সংস্কার করে দিয়েছি।"



