ধানের শীষের মিছিল করার সময় হার্ট অ্যাটাক করে মারা গেলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদির লুনার সমর্থনে বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় জনসভার কাছাকাছি যাওয়া মাত্রই বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুহেল আহমদ চৌধুরী। খবর পেয়ে সাথে সাথে নেতাকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের স্বজন মোহাম্মদ আলী শিপন বিষয়টি নিশ্চিত করে জানান, সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুর খবরে উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।



