চট্টগ্রামের মিরসরাইয়ে ডেভিল হান্ট-২ অভিযানে নুরুল আলম (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাপনাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল আলম হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর হাইতকান্দি এলাকার বায়েজিদ মিয়ার ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।



