কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত সোমবার (১৫ জুন) কুমিল্লা টাউন হলে হাইওয়ের পুলিশের বিভিন্ন ইউনিটি কর্মকর্তাদের এক সভায় এ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা টাউন হলে গত মে মাসের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অফিসার ও ফোর্সদের কল্যাণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতে সদস্যদের বক্তব্য শোনেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকলকে উৎসাহ ও উদ্দীপনার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং অনুষ্ঠান শেষে মে/২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানা, অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুবুর রহমান(আইজি ব্যাজপ্রাপ্ত)।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম (সেবা)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার অর্জন করায় মালুমঘাট হাইওয়ে থানার কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।



