জীবননগরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম শাবুল (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
মৃত শরিফুল ইসলাম শাবুল
মৃত শরিফুল ইসলাম শাবুল |সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম শাবুল (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম শাবুল খয়েরহুদা গ্রামের মরহুম আব্দুস সাত্তার সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে খয়েরহুদা বাঁশ বাগান মাঠে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে একটি কাঁঠাল গাছে ওঠেন শরিফুল। একপর্যায়ে গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাবুল তিন মেয়ে সন্তানের জনক এবং হতদরিদ্র। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।