কুমিল্লায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার এই উদ্যোগ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরো দৃঢ় করবে।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
আমড়াতলী ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আমড়াতলী ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

কুমিল্লা মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে কুমিল্লা আদর্শ উপজেলার আমড়াতলী ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে আমড়াতলী গ্রামের জননেতা জসিম উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমড়াতলী ইউনিয়ন আমির ডা: সিরাজুল ইসলাম, নায়েবে আমির আবুল বাশার, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার এই উদ্যোগ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরো দৃঢ় করবে।’