খুলনার ৬ আসনের ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত

খুলনা-১ আসনে বিএনপির আমীর এজাজ খান, খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে বিএনপির আলি আসগর লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতের আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনার ম্যাপ
খুলনার ম্যাপ |নয়া দিগন্ত

খুলনার ছয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দু’টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান এক লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।

খুলনা-২ আসনে জামায়াত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল এক লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন এক লাখ নয় হাজার ৫৩০ ভোট।

খুলনা-৫ আসনে বিএনপির আলি আসগর লবি এক লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।

খুলনা-৬ আসনে জামায়াতের আবুল কালাম আজাদ এক লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুল হাসান বাপ্পি এক লাখ ২৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন।