কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে থানা সংলগ্ন শাহ ফকির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গজালিয়া এলাকার কবির আহমদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই ব্যক্তিকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরাধ দমনে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি ।



