নাসিরনগরে দু’দলের সংঘর্ষে নিহত ১

নাসিরনগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী নামে এক কৃষক নিহত।

মো: আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nasirnagar
নাসিরনগরে সংঘর্ষে নিহত ১
নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ |নয়া দিগন্ত

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে পূর্বের সংঘাতের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী ( ৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোনাতোলা গ্রামের সালাম মেম্বার ও আলী আজগরের সমর্থিত দু’টি গোষ্ঠীর মধ্যে বেশ কয়েক মাস ধরে চরম ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলছে। পূর্ব ঘটনার জের ধরে ৯ মে বেলা সাড়ে ১১টার দিকে মুখোমুখি সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে ঘটনাস্থলেই পূর্বপাড়ার মরহুম লাল মিয়া ছেলে আক্কল আলী নিহত হন। লালমিয়ার ৩ ছেলের মধ্যে ২য় ছেলে আক্কল আলী। এই গ্রামে গোষ্ঠীগত সংঘর্ষে গত ৫ মাসে আক্কল আলীসহ উভয় পক্ষের খুনের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।

চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে দায়িত্বরত চাতলপাড় পুলিশ ফাড়ির এসআই আল আমিন বলেন, ‘আমরা লাশের সুরতহাল করছি, আইনগতভাবেই পোস্টমর্টেম পাঠাবো, কপালের একটু ওপরে ঠিক শিড়টার মধ্যে আঘাত আছে, কেউ বলতেছে ইট, কেউ বলতেছে বারি দিছে।’

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ‘পূর্ব ঘটনার জের ধরেই আজকের ঘটনা ঘটেছে।’