সুন্দরবনের দস্যুবাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক

তিনি দীর্ঘদিন যাবৎ ওই বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
সুন্দরবন
সুন্দরবন |ফাইল ছবি

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো: জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

আটককৃত ডাকাত মো: জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেইস মোংলাকর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে দু’টি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।