হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ -এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে কে এম শহিদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে একটি এয়ারগান লুকিয়ে রাখা হয়েছে মর্মে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় ঝোপের ভেতর একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সাথে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি জিডি মূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



