চুয়াডাঙ্গায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা: আলমগীর হোসেন জনির আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা: আলমগীর হোসেন জনির আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এখানে প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ডা: আলমগীর হোসেন জনি জানান, ‘২০২২ সাল থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালিয়ে আসছি। বছরে দুবার করে ৫ বছর এ আয়োজন করা হবে। কারণ আমি চুয়াডাঙ্গার সন্তান। ঈদের ছুটিতে বাড়ি এসে আমার বন্ধুদের নিয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছি। এখানে যেসব রোগী চিকিৎসা নিতে আসছে, তাদের ট্রমা বা আঘাতজনিত যেকোনো সমস্যা, ঘাড়, কোমর ও হাঁটুর যেকোনো ধরনের জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ওষুধ ও ইনজেকশন প্রদান করেছি। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আমার সাথে চিকিৎসায় সহযোগিতা করছেন ডা: সউদ মালিক জন ও ডা: রিয়াসাদ জামান তুলন।’

এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প একটি মহতী উদ্যোগ। এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে।

জেলার সকল চিকিৎসক যদি ডা: জনির মতো বছরে এমন ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন, তবে এই জেলার মানুষ অনেক উপকৃত হবে।