মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিশুপার্কে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব মো: জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, শেখ মেহেদী ইসলাম ফয়সাল, সদস্য সাজিদ জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। এসময় তারা দেশ ও সমাজের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণ করা হয় এবং শহীদ হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।



