গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ বিতরণ
গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৯নম্বর পাঁচবাগ ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ সহায়তা ও ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ৬০ জনকে ১০০০ টাকা করে ৬০ হাজার টাকা ও ৪০ জনের মাঝে ৪০টি শাড়ি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পাঁচবাগ ইউপি প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, ইউপি সচিব, উদ্যোক্তা, ইউপি সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, যুবদল নেতা সারোয়ার জাহান বাহার মাস্টার, সাকিব, ফরহাদ, খোকন ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলসহ রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

গফরগাঁও উপজেলার ১টি পৌরসভা এবং ১৫ টি ইউনিয়নের ৭০০ জন উপকারভোগীর মাঝে শাড়ি ৭০০ পিস, ১০০ জন উপকারভোগীর মাঝে থ্রি-পিস ১০০ পিস, নগদ অর্থ ১০০০ জনের মধ্যে জনপ্রতি ১০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং হাজি রুমাল ৫০ পিস বিতরণ করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যে সব বরাদ্দ আসবে, তা যথাযথ নিয়মে সুষমভাবে বণ্টন করা হবে। এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।’

এছাড়াও উস্থি, লংগাইর, দত্তেরবাজার, রসুলপুর, বারবাড়িয়া, পাইথল, টাঙ্গাব ও মশাখালী ইউনিয়নে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে অর্থ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় ইউপি প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।