ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব’র উদ্যোগে ঈদে নিজেদের পছন্দমতো নতুন কাপড় পেল পথশিশুরা। নতুন কাপড় পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। চোখে-মুখে আনন্দের হাসি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দোকান থেকে নিজের পছন্দমতো ঈদের নতুন কাপড় হাতে পেয়ে প্রায় অর্ধশতাধিক পথশিশুর মধ্যে এমন আনন্দের বহিঃপ্রকাশ ঘটে।
আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুঁইয়া জানান, প্রতি বছরের মতো এবারো আখাউড়া প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত অর্ধশত পথশিশুকে ঈদের নতুন কাপড় দেয়া হয়েছে। দোকান থেকে পছন্দ করে কাপড় নিয়েছে শিশুরা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জুটন বনিক, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, প্রিন্ট ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন পলক, রিপোর্টার্স ইউনিটিন সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল প্রমুখ।



