চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার দু’বারের নির্বাচিত সাবেক মেয়র ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীকে পৌরশহর সায়ামা প্লাজা থেকে গ্রেফতার করা হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া পৌরসভার দু’বারের নির্বাচিত সাবেক মেয়র ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীকে পৌরশহর সায়ামা প্লাজা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে চকরিয়া থানার পুলিশ।

স্থানীয়রা ও সাবেক মেয়র আলমগীর চৌধুরীর ভাই বিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়েছিল। পরবর্তীতে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে তিনি জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বেল বন্ড বা জামিন নিশ্চিত করার বিষয়টি তিনি করতে পারেননি। তাছাড়াও আরো ২টি মামলায় সাবেক মেয়র আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে গ্রেফতার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট লুতফুল কবির জানান, পুলিশ তাকে আটকের পর সোমবার দুপুরের দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে তিনি জানান।