নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) নলডাঙ্গা উপজেলা শ্রমিক অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) নলডাঙ্গা উপজেলা শ্রমিক অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশন নাটোর জেলা প্রতিনিধি মো: ইসহাক আলী। তারা সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা হলো একটি আমানত, যার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং মিথ্যা ও অন্যায়ের প্রতিরোধ করতে হবে। সাংবাদিকতা হলো সত্য, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পেশা, অকাট্য তথ্য যাচাই, মিথ্যা পরিহার এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের নির্দেশ দেয়। গুজব ছড়ানো, সত্য গোপন করা, বা কারো অপবাদ প্রচার করা কঠোরভাবে হারাম এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে তথ্য নিশ্চিত হওয়া অপরিহার্য।’

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো: আব্দুল মালেক রব্বানী, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মো: আব্দুল বারি, দৈনিক সংগ্রামের নাটোর জেলা প্রতিনিধি মো: জুবায়ের হোসেন, দৈনিক ভোরের ডাক নাটোর জেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম, দৈনিক কালবেলা নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো: ফজলে রাব্বি, দৈনিক নয়া দিগন্ত নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো: আলমগীর হোসেন, নলডাঙ্গা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন স্থানীয় সাংবাদিক প্রমুখ।