দায়িত্ব পাওয়ার পর প্রথম চট্টগ্রামে আসছেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম চট্টগ্রামে আসছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
দায়িত্ব পাওয়ার পর প্রথম চট্টগ্রামে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
দায়িত্ব পাওয়ার পর প্রথম চট্টগ্রামে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী |নয়া দিগন্ত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম চট্টগ্রামে আসছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, মন্ত্রী শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ইউএস বাংলার (বিএস ১০৫) একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ড এলাকায় কাট্টলী নাজির বাড়ি পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন।

জুমার নামাজ আদায় করবেন কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে। এরপর বেলা ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন।

মন্ত্রীর সরকারী সফরের যাবতীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এছাড়া এর অনুলিপি চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম জেলার সংসদ সদস্যরা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের বরাবরে পাঠানো হয়।

দিনের কার্যক্রম শেষে রাতেই একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন বলেও জানানো হয়।