ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আমির মো: মজিবুর রহমানের সভাপতিত্বে ও আমুয়া ইউনিয়ন আমির মো: আব্দুর রহিমের সঞ্চালনায় আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান।
ড. ফয়জুল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদ গঠন করতে সহায়তা করবে, ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে, আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করব, ইনশাআল্লাহ।’
জনসভায় ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: এনামুল হক, কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাজাবুর রহমান কামরুলসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।
নির্বাচনী জনসভা শেষে আমুয়া বন্দরের বিভিন্ন সড়কে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। আমুয়া ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।



