ভাঙ্গায় ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ম্যানহোলে পড়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
নির্মাণ শ্রমিকের মৃত্যু
নির্মাণ শ্রমিকের মৃত্যু |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ম্যানহোলে পড়ে মাসুম (৫২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গা পৌরসভার মাছ বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কের নির্মানাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমের পিতার নাম আব্দুল হাই শেখ। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঙ্গুনাথপুর গ্রামে।

জানা যায়, কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ করে একটি খোলা ম্যানহোলে পড়ে যান মাসুম। স্থানীয় লোকজনের চিৎকারে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: পলাশ সাহা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, নির্মাণ কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।