লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় বিএস টাওয়ারের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।
লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা এবং লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমদ।
এসময় আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি ডা: নুর উল্লাহ রায়হান, পৌর জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানান। পরে গাজীমুড়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালীম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



