অধ্যাপক মুজিবুর রহমান

শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিহার্য

শনিবার (২ আগস্ট) দুপুরে নরিয়াল দারুল হাদিস ইসলামিয়া দাখিল মাদরাসা তানোর, রাজশাহী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন |নয়া দিগন্ত

শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন।

শনিবার (২ আগস্ট) দুপুরে নরিয়াল দারুল হাদিস ইসলামিয়া দাখিল মাদরাসা তানোর, রাজশাহী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সন্তান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ নিয়ামত। তাই এ সন্তান যদি হয় আদর্শবান ও সৎচরিত্রের অধিকারী হয় তবে তা হবে মা-বাবার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের মাধ্যম। আর যদি সন্তান হয় অসৎ চরিত্রের অধিকারী তাহলে এটি হবে অস্বস্তি ও অকল্যাণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় সৎ সন্তান হলো সাদাকাতুল জারিয়ার মতো, মৃত্যুর পরও তাদের থেকে সওয়াব কবরে পৌঁছে থাকে। তাই সৎ সন্তান গঠনের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সৎ, আদর্শবান ও সুশিক্ষায় শিক্ষিত সন্তান গড়ে তুলতে হলে একটি দ্বীনি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাদরাসা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে কোরআন-হাদিসসহ জাগতিক সকল বিষয়ে পড়ালেখা করার মাধ্যমে দুনিয়ার জ্ঞান-বিজ্ঞানের সাথে সাথে আল্লাহর কুরআন ও রাসূলের হাদিস শিক্ষা গ্রহণ করে শিশু-কিশোররা নৈতিকভাবে আদর্শবান হিসেবে গড়ে উঠে।’

তিনি এলাকার দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নতি ও সমৃদ্ধির জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ্ ও মাওলানা মো: সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।