দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

এ সময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে সাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা: হাসানুজ্জামান, সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসালটেন্ট ডা: আনোয়ারুল ইসলাম, ড্যাবের সদস্য ডা: মোকাররম হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আরাফাত রহমান, ডা: জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে সাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা।