শরীয়তপুরে জুলাই শহীদদের কবর জিয়ারত করল জামায়াত

এ সময় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং মহান আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান। তিনি জামায়াতের পক্ষ থেকে সবসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
কবর জেয়ারত শেষে দোয়া পরিচালনা করেছেন জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী
কবর জেয়ারত শেষে দোয়া পরিচালনা করেছেন জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শরীয়তপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রথমে জেলা জামায়াতের উদ্যোগে দলের নেতারা সদর উপজেলার চিকুন্দী আবুরা গ্রামের শহীদ রিয়াজুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে একই উপজেলার চর চিকুন্দী এলাকার শহীদ আল মামুন ও জাজিরা উপজেলার বড়কান্দি চর খাগুটিয়া গ্রামের শহীদ দুলালের কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত শেষে জামায়াত নেতারা প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং মহান আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান। তিনি জামায়াতের পক্ষ থেকে সবসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জেলা সহকারী সেক্রেটারি মো: শহীদুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক খন্দকার দেলোয়ার হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি মাস্টার রহমাতুল্লাহ, মাওলানা রাশেদুল ইসলাম, আব্দুল মোতালেব ফকির, মাওলানা হেদায়েত উল্লাহ, আতিকুর রহমান রুবেলসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।