পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেফতার

তল্লাশি করার সময় তার সাথে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দু’টি পলিথিনে মোড়ানো অবস্থায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
মাদককারবারি শামীম চৌধুরী
মাদককারবারি শামীম চৌধুরী |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ শামীম চৌধুরী নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার শামীম সাপাহার উপজেলার মরহুম দুলাল চৌধুরীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রিজের ওপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা করে মোটরসাইকেলসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করার সময় তার সাথে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দু’টি পলিথিনে মোড়ানো অবস্থায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

তিনি আরো জানান, গ্রেফতার মাদককারবারি শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।