মাদারীপুরের শিবচরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলের উত্তাপে যখন কাঁপছে পুরো বাংলাদেশ, তখন মাদারীপুরে শিবচরে দেখা গেল উৎসবের আমেজ।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
মাদারীপুরের শিবচরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
মাদারীপুরের শিবচরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা |নয়া দিগন্ত

বিশ্বকাপ ফুটবলের উত্তাপে যখন কাঁপছে পুরো বাংলাদেশ, তখন মাদারীপুরে শিবচরে দেখা গেল উৎসবের আমেজ। প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শুক্রবার (১৯ জুন) বিকেলে মাদারীপুরের শিবচরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

শিবচর পৌর মার্কেট এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ৭১ সড়ক মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে এসে শেষ হয়। এতে অংশ নেন শিশু, কিশোর, তরুণ এবং সব বয়সী ফুটবলপ্রেমীরা। ব্রাজিলের পতাকা, জার্সি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শিবচর।

সমর্থকরা জানান, শুধু শোভাযাত্রাই নয়, ব্রাজিলের প্রতিটি ম্যাচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে। প্রিয় দল ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এখন উৎসবের আবহে মেতে আছেন শিবচরের ফুটবলপ্রেমীরা।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, শিবচর উপজেলা যুবদল নেতা তাইজুল ইসলাম সজীব খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিকসহ অন্যান্য নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা।