বরিশালে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী একজন নারী ও একজন পুরুষ নিহত হন।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
পিকআপের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি
পিকআপের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি |নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নারী-পুরুষ নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ‍দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির যাত্রী একজন নারী ও একজন পুরুষ নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।