আনোয়ারায় এমপির হাসপাতাল পরিদর্শনে ‘ভর্তি নাটক’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে আহত হওয়ার দাবি নিয়ে ২৩ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তবে এমপি হাসপাতাল ত্যাগ করার পরপরই তারা সবাই চলে যান।

Location :

Anwara
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে ২৩ ভুয়া রোগী ভর্তি হয়
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে ২৩ ভুয়া রোগী ভর্তি হয় |নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্যের পরিদর্শন ঘিরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে আহত হওয়ার দাবি নিয়ে ২৩ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তবে এমপি হাসপাতাল ত্যাগ করার পরপরই তারা সবাই চলে যান।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় ২৩ জন ব্যক্তি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংঘর্ষে তারা আহত হয়েছেন। তারা জানান, বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অসুস্থতা অনুভব করায় সরকারি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্র জানায়, তাদের অনেকের হাত-পায়ে নতুন ব্যান্ডেজ ছিল। কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণের জন্য তাদের ভর্তি করেন এবং একটি ওয়ার্ডে একসঙ্গে রাখা হয়।

অন্যদিকে হাসপাতালে আগে থেকে ভর্তি থাকা কয়েকজন রোগী অভিযোগ করেন, নতুন করে আসা ব্যক্তিদের জায়গা দিতে গিয়ে তাদের নির্ধারিত শয্যা থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। তারা কিছু সময় করিডোরে অপেক্ষা করেন। এমপি হাসপাতাল ত্যাগ করার পর ২৩ জন ব্যক্তি চলে গেলে প্রকৃত রোগীদের শয্যা ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, হাসপাতালে শয্যা খালি ছিল। ফলোআপের জন্য আসা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ বোধ করলে ছাড়পত্র দেয়া হয়।