ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জে অবৈধভাবে জমি ভরাটের দায়ে জরিমানা, পাইপ ধ্বংস

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা, ফুরশাইল ও আরমহল এলাকায় সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

Location :

Munshiganj
অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়
অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন ও জমি ভরাটে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ নষ্ট করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা, ফুরশাইল ও আরমহল এলাকায় সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ নষ্ট করা হয়।

এ ছাড়া, উপজেলার কাটপট্টি এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আরো দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।