আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশু মোবাশ্বের নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নিহত শিশু মোবাশ্বের
নিহত শিশু মোবাশ্বের |নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে মোবাশ্বের (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পাচখোলা বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবারের বাড়ি নদীর তীরে। বৃহস্পতিবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশু মোবাশ্বের নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এর প্রায় দুই ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে আড়িয়াল খাঁ নদে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।