বড় গরুর ক্রেতা কম

বরগুনার আমতলীর বাজারে গরুর চাহিদা ও দাম বেশি

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু এবং ক্রেতা বেশি। ছোট ও মাঝারি ধরনের গরুর ক্রেতা বেশি থাকলেও বড় গরুর ক্রেতা কম। তুলনামূলকভাবে দাম ভালো। লাভের মুখ দেখছেন চাষি ও খামারিরা।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
বরগুনার আমতলীর বাজারে গরুর চাহিদা ও দাম বেশি
বরগুনার আমতলীর বাজারে গরুর চাহিদা ও দাম বেশি |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। আমতলীর ৮টি বাজারে গরু এবং ক্রেতা বেশি। ছোট ও মাঝারি ধরনের গরুর ক্রেতা বেশি থাকলেও বড় গরুর ক্রেতা কম। তুলনামূলকভাবে দাম ভালো। লাভের মুখ দেখছেন চাষি ও খামারিরা।

আমতলী প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় কোরবানির জন্য ৮ হাজার ৮শ’ ১৩টি গবাদি পশুর চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে এ উপজেলায় ৯ হাজার ৭০টি পশু রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯শ’ ১২টি গরু, ৫৯৫টি মহিষ, ২ হাজার ৫শ’ ৬৩টি ছাগল। চাহিদার তুলনায় ২৫৭টি পশু বেশি রয়েছে।

শেষ সময়ে আমতলীর বাজারগুলো গরুতে সয়লাব কিন্তু ক্রেতা বেশি। ছোট ও মাঝারি গরুর কিছু ক্রেতা থাকলেও বড় গরুর ক্রেতা কম। এ বাজারগুলোতে স্থানীয় গরুর ক্রেতা বেশি। ভালো দামে গরু বিক্রি হওয়ায় লাভবান হচ্ছেন চাষি ও খামারিরা।

সোমবার (২৫ মে) আমতলীর গরুর হাটগুলো ঘুরে দেখা গেছে ছোট ও মাঝারি গরু ক্রয়-বিক্রয় হচ্ছে। বড় গরুর ক্রেতা কম।

কাউনিয়া গ্রামের ফেরদাউস আলম রাসেল ও রাকিবুল ইসলাম বলেন, মাঝারি ধরনের একটি গরু ৬৫ হাজার টাকায় ক্রয় করেছি। গরুর দাম গত বছরের তুলনায় বেশি।

চুনাখালী গ্রামের তাওহিদুল ইসলাম কাশমীর বলেন, এ বছর চুনাখালী হাট থেকে ৯০ হাজার টাকায় একটি ষাঁড় গরু ক্রয় করেছি। তুলনামূলকভাবে গরুর দাম একটু বেশি।

ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, এ বছর গরুর চাহিদা বেশ। কোরবানি উপযোগী ১৫০টি গরু বিক্রি করেছি। লাভও ভালো হয়েছে।

তিনি আরো বলেন, গত বছরের চেয়ে এ বছর গরু প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আমতলী গরু হাটের পরিচালক নিয়াদ মোর্শ্বেদ ইমন বলেন, বাজারে গরুর চাহিদা কম হলেও দাম ভালো। গত বছরের তুলনায় এ বছর বেশি দামে গরু বিক্রি হচ্ছে।

তিনি আরো বলেন, দেশী গরুর চাহিদা বেশি। ভারতীয় গরু বাজারে আসলেও তার তেমন চাহিদা নেই।

আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মো: হাচনাইন পারভেজ বলেন, ‘ক্রেতা-বিক্রেতা যাতে গরু ক্রয় করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক গরুর হাটে পুলিশ মোতায়েন আছে।’