আদালত চত্বরে মামলার বাদিকে মারধর, হামলকারীর ৩ মাসের কারাদণ্ড

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার আল মামুন জানান, আদালত চত্বরে বাদির ওপর হামলা চালানোয় তাৎক্ষণিক পুলিশ হামলাকারী বেল্লালকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালতের বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে হামলাকারীকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
আদালত চত্বরে বাদিকে মারধরের অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত বেল্লাল
আদালত চত্বরে বাদিকে মারধরের অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত বেল্লাল |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বরেই মারধরের শিকার হয়েছেন এক মামলার বাদি ও তার স্বামী। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে বেল্লাল নামে আসামি পক্ষের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মো: পনির এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একটি মারামারি মামলার প্রধান আসামি বর্তমানে জেলা কারাগারে রয়েছে। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদি রেখা বেগম ও তার স্বামী মো: মানিক আদালতে আসেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেন। পরে বাদি ও তার স্বামী আদালত ভবন থেকে বের হওয়ার সময় আদালত চত্বরেই আসামি পক্ষের বেল্লাল হোসেনসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনাটি তাৎক্ষণিক প্রত্যক্ষ করে উপস্থিত পুলিশ সদস্যরা বেল্লালকে আটক করে আদালতের বিচারকের কাছে সোপর্দ করে। ঘটনার সত্যতা পেয়ে বিচারক বেল্লালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।