ইসলামী ব্যাংকের কাস্টমাইজড কার্ড পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

দুই হাজারের বেশি শিক্ষার্থী তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেন। এরই ধারাবাহিকতায় আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বিতরণ করা হবে।

Location :

Kushtia
ইসলামী ব্যাংকের কাস্টমাইজড কার্ড
ইসলামী ব্যাংকের কাস্টমাইজড কার্ড |নয়া দিগন্ত

ইবি সংবাদদাতা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোগো ও ছবি সম্বলিত বিশেষ কাস্টমাইজড কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড (মাস্টারকার্ড) পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সাব-ব্রাঞ্চের ইনচার্জ ও সিনিয়র প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ই-পেমেন্ট, এটিএম কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ক্যাম্পেইন বুথ স্থাপন করে ইসলামী ব্যাংক। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেন। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বিতরণ করা হবে।

কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের সুবিধাও নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশী ও আন্তর্জাতিক ই-কমার্স প্লাটফর্মে বাংলাদেশী টাকা এবং আন্তর্জাতিক মুদ্রায় কেনাকাটার সুবিধা পাওয়া যাবে। এছাড়া ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করা সম্ভব হবে।

সাব-ব্রাঞ্চের ইনচার্জ ও সিনিয়র প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন ফি পেমেন্ট সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইসলামী ব্যাংকের বিশেষায়িত কো-ব্র্যান্ডেড কার্ড বিতরণ আগামী রোববার থেকে শুরু হবে। ইসলামী ব্যাংকের শেখপাড়া বাজার উপ-শাখা থেকে কার্ডটি সংগ্রহ করা যাবে এবং কার্ডের মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য চার্জ ফ্রি থাকবে, এছাড়া অন্য সকলের জন্য চার্জ প্রযোজ্য হবে।’